বীরগঞ্জে ট্রাকচাপায় শ্যালিকা ও দুলাভাই নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৭ মে ২০২০, ২১:১৯আপডেট : ০৭ মে ২০২০, ২১:২১

দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালিকা ও দুলাভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের আঠাশ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদরের আলম নগর এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের ছেলে শহিদুজ্জামান সুমন (৩৫) এবং ঠাকুরগাঁও জেলার নেকমরদ চন্দন চহট গ্রামের সাইদুর রহমানের মেয়ে মোছা. সুর্বণা (২৩)। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যালিকা মোছা. সুর্বণাকে নিয়ে দুলাভাই শহিদুজ্জামান সুমন রংপুর থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আঠাশ মাইল নামক এলাকায় বৃষ্টির ফলে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেলটি পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শহিদুজ্জামান সুমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোছা. সুবর্ণাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান জানান, ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের