নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটেছে। এতে বস্তির শতাধিক ঘর ও একটি স্কুল পুড়ে গেছে।
আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রায় এক ঘন্টার চেষ্টায় পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আগুনে ক্ষতিগ্রস্তরা দাবী করেন, জনৈক নুরুল ইসলামের দোকান ঘর থেকে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে।এ সময় বসতঘড়সহ একে একে পুড়ে যায় অন্তত অর্ধশত ঘর। এসব ঘরের মধ্যে কয়েকটি ঝুটের গোডাউন ও দোকান রয়েছে।
আগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গাউসুল আজম ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, এই বস্তিতে সদর উপজেলার তত্ত্বাবধানে নিরক্ষরতা দূরীকরণের একটি স্কুল এবং শতাধিক ঘর ছিল। এসব ঘরে দরিদ্র দিনমজুররা বসবাস করে থাকেন। জেলা প্রশাসন থেকে তাদের পুনর্বাসন করা হবে।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক দিনু মনি সরকার জানান, তদন্ত না করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে না। আগুনের সূত্রপাত তদন্ত করে দেখা হচ্ছে।
/এআই /








