মেহেরপরের এই প্রথম কোনেও করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। তিনি মুজিবনগর ব্রাক অফিসের স্বাস্থকর্মী হিসাবে কর্মরত ছিলেন। ২২ এপ্রিল মুজিবনগরসহ মেহেরপুর জেলার পাঁচ জনের নমুনার রির্পোট আসলে তার করোনা ধরা পড়ে। এরপর মুজিবনগরের বাসায় তিনি ১৪ দিন হোমকোয়ারেন্টিনে ছিলেন ।
শুক্রবার (৮ মে) সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে তার সর্বশেষ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট পৌঁছায়। এরপর দুপরে তাকে সুস্থ ও ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ। তবে আগামী আরও ১৪ দিন তাকে হোমকোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রেজওয়ান আহম্মেদ জানান, যেহেতু তার শ্বাসকষ্ট ছিল না। তাই গত ১৪দিন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হয়।








