সরকারি চালসহ ইউপি সদস্য আটক

ভোলা প্রতিনিধি
০৯ মে ২০২০, ০০:৩০আপডেট : ০৯ মে ২০২০, ০০:৩১

সরকারি চালসহ ইউপি সদস্য আটক

ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেদের নামে বরাদ্দ মৎস্য ভিজিএফ-এর পাঁচ বস্তা সরকারি চালসহ মো. কামাল হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ১নং ওয়ার্ডের মো. ইউনুসের বসত ঘর থেকে চালসহ ইউপি সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (৮ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক কামাল ওই এলাকার ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ এর নেতৃত্ব উপজেলা খাদ্য পরিদর্শক মো. আকবর হোসেন ও থানা পুলিশের সহায়তায় দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. ইউনুসের ঘর থেকে মৎস ভিজিএফ-এর পাঁছ বস্তা চাল উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি। চাল চুরির অভিযোগে ইউপি সদস্য মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, 'আটক ইউপি সদস্যের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম