ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৬:২৯আপডেট : ০৯ মে ২০২০, ১৬:৩১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইনে আটকৃতদের নিঃশর্ত মুক্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের সচেতন নাগরিকরা। এতে সংহতি জানিয়েছেন জেলার শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শনিবার (৯ মে) বেলা ১২টায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এই প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

ঘণ্টাব্যপী এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন অনলাইন নিউজ পোর্টাল ক্রান্তিকাল ডট কমের সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা তেল-গ্যাস জাতীয় কমিটির সদস্য সচিব মাহবুব আলম রুবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, শিক্ষক আনিসুর রহমান মিঠু, ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা এই আইনে আটক সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক কর্মী দিদারুল ভূইয়া, শফিকুল ইসলাম কাজল, মুশতাক আহমেদ, আহমেদ কবির কিশোর, মোমেন প্রধানসহ সবার নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্রবিরোধী কালো আইনের প্রত্যাহার দাবি করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম