সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাভার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৫, ১১:৫৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১১:৫৩

Accidentসাভারে একটি বালু ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকালে সাভারের আনোয়ার জং সড়কের কলমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা শহিদুল (২৮) ও  রাজবাড়ী জেলার বামমাড়া এলকার বাসিন্দা এবাদুল (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে আনন্দ সুপার পরিবহনের একটি বাস প্রায় ২৫ জন যাত্রী নিয়ে আবদুল্লাপুর থেকে সাভারের দিকে আসছিল। পরে বাসটি আনোয়ার জং সড়কের কলমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন।

এ ঘটনায় আহত আরও দশ জনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে।

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম