নীলফামারীতে করোনায় এক নারীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১০ মে ২০২০, ১৮:০১আপডেট : ১০ মে ২০২০, ১৮:০২

করোনাভাইরাস নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) ভোরে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই নারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমুন্ডা গ্রামে বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।

ওই নারী গত কয়েকদিন ধরে করোনা উপসর্গে আক্রান্ত ছিল। ৬ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ মে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এরপর তাকে তার নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করেন জেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে জেলার কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের সোলেমান মাষ্টার পাড়া গ্রামের এক ব্যক্তি (৬২) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৪০ জন। এরমধ্যে জেলা সদরে ১৫ জন, ডিমলায় ১০ জন, জলঢাকায় ৬ জন, সৈয়দপুরে ৬ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন।

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর হোম আইসোলেশনে ছিল ৬ জন। এরমধ্যে আজ রবিবার এক নারীর মৃত্যু হয়। অন্যরা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম