পাবনা সদরের পৌর এলাকার জিসিআই ইনস্টিটিউট সংলগ্ন একটি বাগান থেকে ১২ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর সার্কেলের এএসপি ইবনে মিজান জানান, পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা শত্রুতার জেরে শিশুটিকে অপহরণের পর গলাকেটে হত্যা করেছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সোমবার সকালে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।








