ফ্ল্যাট কেনার জন্য প্রতিবেশীর শিশু অপহরণ, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
১১ মে ২০২০, ১৭:৩০আপডেট : ১১ মে ২০২০, ১৭:৩৮

অপহরণের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয় পেশায় তারা পোশাক শ্রমিক, তবে দীর্ঘদিনের স্বপ্ন একটি ফ্ল্যাট কিনে বড়লোকদের মতো ফিটফাট জীবন যাপন করবেন। শর্টকাটে স্বপ্ন পূরণের জন্য বেছে নেন অপহরণের পথ। মোটামুটি স্বচ্ছল পরিবারের সন্তানদের টার্গেট করে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে ফ্ল্যাট কেনার টাকা সংগ্রহ করতে চেয়েছিলেন তারা। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের হাতে ধরা পড়ে গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসন সড়ক এলাকার বাসিন্দা ওই পোশাক শ্রমিকদের শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন ভেস্তে গেছে।

অপহরণের ঘটনায় গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন বাসন সড়ক এলাকার জমির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নাজমুল হুদা ওরফে শামীম (২৮), তার স্ত্রী সুমা আক্তার (২৫), মালেকের বাড়ি এলাকার নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া নয়ন মিয়া (৩৪) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার শিউলি (২৬)।

র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসন সড়ক এলাকার জমির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আবু বকর সিদ্দিকের একমাত্র ছেলে শিশু সাব্বির হোসেনকে (৬) অপহরণ করে। পরে ওই শিশুকে উদ্ধার ও চার অপহরণকারীকে গ্রেফতার করেন র‌্যাব-১ এর সদস্যরা। অপহরণকারীরা একই বাড়ির ভাড়াটিয়া।

উদ্ধার হওয়া শিশু সাব্বির হোসেন লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আরও জানান, রবিবার (১০ মে) সকাল ৯টার দিকে নাজমুল হুদা ওরফে শামীম ও তার বন্ধু নয়ন মিয়া শিশু সাব্বির হোসেনকে বাসা থেকে অপহরণ করে একটি বাসায় নিয়ে লুকিয়ে রাখেন এবং নিজেদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান। শিশুটির পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ করে না পেয়ে রাতেই বাসন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে বিষয়টি র‌্যাবকে জানালে সোমবার (১১ মে) ভোর আনুমানিক ৩টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুর ও রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণের টাকা লেনদেনের সময় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকার একটি ফ্ল্যাটের পরিত্যাক্ত কক্ষ হতে মুমূর্ষু অবস্থায় অপহৃত শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়। অপহরণ ঘটনায় জড়িতদের থেকে চারটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অপহরণকারীরা পেশায় পোশাক শ্রমিক। তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যেকোনও উপায়ে বিপুল টাকা উপার্জন করে গাজীপুর শহরের ফ্ল্যাট বাসা কিনবেন ও সুন্দরভাবে জীবন-যাপন করবেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম