সিমেন্টবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
১১ মে ২০২০, ১৭:৪৪আপডেট : ১১ মে ২০২০, ১৭:৫২

সিমেন্টবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত গাজীপুরের কাপাসিয়ায় সিমেন্টবাহী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে কাপাসিয়ার কবিরের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানায়, ফ্রেশ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কবিরের বাজার এলাকায় উল্টে পড়ে। এসময় ট্রাকের ওপর বসে থাকা তিন জন শ্রমিক সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন। তাদের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম