প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিজিবির ত্রাণ সহায়তা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ মে ২০২০, ২১:০৩আপডেট : ১১ মে ২০২০, ২২:৩২

প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিজিবির ত্রাণ সহায়তা চলমান করোনা সংকটে ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী স্কুলসহ দুটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী, সীমান্তবাসী ও ব্যাটালিয়ন সংলগ্ন দুস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রংপুরের বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত খাদ্যদ্রব্যের প্যাকেট একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এবং সীমান্তবর্তী হরিপুর উপজেলার উদয়ন অটিস্টিক ডিসঅ্যাবল্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসব প্যাকেটে ছিল চাল, ডাল, আটা, ছোলা, লবণ, সুজি, সেমাই ও ভোজ্য তেল।

এছাড়া বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল উপজেলার সীমান্তবাসী ও ব্যাটালিয়ন সংলগ্ন নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে ১ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম এবং সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডার, বিওপি কমান্ডার ও প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলুসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম