বরিশালে করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১১ মে ২০২০, ২৩:০৯ আপডেট : ১১ মে ২০২০, ২৩:১৩

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার (এসআই) মৃত্যু হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরামুদ্দিন গ্রামে। সোমবার (১১ মে) রাত ৮টা ১০মিনিটে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি বলেন, রবিবার দুপুরে করোনার লক্ষণ নিয়ে ওই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি মারা যান। ভর্তি হওয়ার পরপর তার নমুনা সংগ্রহ করা হয়। তবে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্ট তার ফল নেগেটিভ এসেছে। 

এদিকে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন চার জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬০ জন। আর চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। মোট বাড়ি ফিরে গেছেন ৮৩ জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের।

সোমবার পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত ৭১ জন রোগী। এর মধ্যে শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১০ জন রোগী। যার মধ্যে ইতোমধ্যে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং শের-ই বাংলা মেডিক্যালের নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগ ঘিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব-আগুন, পুলিশ বলছে ‘গুজব’
ধর্ষণের অভিযোগ ঘিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব-আগুন, পুলিশ বলছে ‘গুজব’
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ এডিবির
সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ এডিবির
‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়াকে সমীহ বাংলাদেশের, সালাউদ্দিন বললেন ‘অঘটন ঘটতে পারে’
মালয়েশিয়াকে সমীহ বাংলাদেশের, সালাউদ্দিন বললেন ‘অঘটন ঘটতে পারে’
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র