শেরেবাংলা মেডিক্যালের নার্সের পর পরিবারের ৪ সদস্যেরও করোনা শনাক্ত

বরিশাল প্রতিনিধি
১২ মে ২০২০, ১১:০৪আপডেট : ১২ মে ২০২০, ১১:০৮

করোনা পরীক্ষা বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের পর তার পরিবারের চার সদস্যের করোনা পজিটিভ হয়েছে। রবিবার (১০ মে) ওই পরিবারের আরও পাঁচ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে সোমবার তাদের মধ্যে চার জনের রিপোর্ট পজিটিভ আসে। একই পরিবারের আরেক শিশুর রিপোর্ট নেগেটিভ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

পজিটিভ হওয়া চার জনের মধ্যে রয়েছেন– ওই নার্সের স্বামী, দুই শিশুসন্তান ও শ্বশুর-শাশুড়ি। তারা নগরীর দরগাহ্ বাড়ি এলাকায় ভাড়া থাকেন।

হাসপাতালের পরিচালক আরও জানান, গত ৬ মে সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ হয়। ওইদিনই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তার পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে শেরেবাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। তার পরিবারের শনাক্ত হওয়া চার জনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর ওই নার্সের বাসা লকডাউন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম