মাওলানা আব্দুল লতিফ নেজামীর দাফন সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি
১২ মে ২০২০, ১২:৩৬আপডেট : ১২ মে ২০২০, ১২:৩৭

শিবপুরে মাওলানা আব্দুল লতিফ নেজামীর নামাজে জানাজা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর (ইটাখোলা) নিজ বাড়ির ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সামজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শিবপুরে মাওলানা আব্দুল লতিফ নেজামীর নামাজে জানাজা

জানাজা নামাজে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, ইসলামী ঐক্যজোটের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম হারিছুল হক, উপদেষ্টা মাওলানা আব্দুল কাউয়ুম ও তার ছেলে ওবায়দুল হক। মাওলানা আব্দুল লতিফ নেজামী

উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন- ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী আর নেই

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
কোরিয়ান কিমচির দেশি স্বাদ
কোরিয়ান কিমচির দেশি স্বাদ
ফেরিতে সাত ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে ভোলায় মালামাল পৌঁছাবে: নৌ-মন্ত্রী
ফেরিতে সাত ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে ভোলায় মালামাল পৌঁছাবে: নৌ-মন্ত্রী
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জনজীবনে
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জনজীবনে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি