ত্রাণে অনিয়ম, হবিগঞ্জের নূরপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২০, ১৭:৩৬আপডেট : ১২ মে ২০২০, ১৭:৪৫

মুখলিছ মিয়া ভিজিডি ও ত্রাণের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের নূরপুর ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক পত্রে তাকে বরখাস্তের তথ্য জানানো হয়।

এরআগে, গত ৮ মে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। এসময় চেয়ারম্যানের অফিস থেকে ৩৪ বস্তা চাল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চেয়ারম্যান।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ত্রাণ আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চেয়ারম্যানকে বরখাস্তের পত্রটি জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম