নেত্রকোনায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, ইউপি চেয়ারম্যান আটক

নেত্রকোনা প্রতিনিধি
১২ মে ২০২০, ২১:২৬আপডেট : ১২ মে ২০২০, ২১:৩৫

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ মাহবুব মোর্শেদ কাঞ্চন গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনার দু’দিন পর জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান কাঞ্চন তার পাশের বাড়ির দরিদ্র আলী আকবরের মেয়ে মারুফা আক্তারকে (১৪) দুই বছর আগে গৃহকর্মী হিসেবে মোহনগঞ্জের বাসায় নিয়ে আসে। আর তার মা আকলিমা আক্তারকে ঢাকায় ছেলের বাসায় কাজ করার জন্য পাঠিয়ে দেন। গত ৯ মে বিকালে কাঞ্চন চেয়ারম্যান গৃহকর্মী কিশোরী মারুফাকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন। চেয়ারম্যানের বাসার কাজের মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠাই।

এ বিষয়ে মৃতের মা আকলিমা আক্তার বাদী হয়ে গত ১১ মে মোহনগঞ্জ থানায় কাঞ্চন চেয়ারম্যানকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই চেয়ারম্যানকে আটক করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, কাঞ্চন চেয়ারম্যান নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হওয়ায় তিনি এই পদকে কাজে লাগিয়ে এলাকায় সব সময় দাপট দেখিয়ে চলতেন। চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৯/১১/২০১৯ তারিখে এক লিখিত চিঠির মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম