এমপি মমতাজকে নিয়ে অপপ্রচার, গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২০, ২২:১০আপডেট : ১২ মে ২০২০, ২২:১৩

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ফিরোজ আল মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানিকগঞ্জ-২ আসনের এমপি শিল্পী মমতাজ বেগমকে নিয়ে কটূক্তি ও বিভিন্ন অপপ্রচারের অভিযোগে ডিজিটাল আইনে করা মামলায় ফিরোজ আল মামুন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মঙ্গলবার (১২ মে) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় হরিরামপুর থানা পুলিশ ।

ফিরোজ আল মামুন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালই এলাকার মৃত. রমজান আলী মুন্সীর ছেলে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ফিরোজ আল মামুন নিজের ফেসবুক আইডি থেকে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে কটূক্তি ও বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছিলেন। বিষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খানের দৃষ্টিগোচর হলে তিনি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হরিরামপুর থানায় একটি মামলা করেন ।

হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান জানান, গত ৯ মে ফেসবুক চালানোর সময় দেখতে পাই ফিরোজ আল মামুন নিজ ফেসবুক আইডি থেকে সামাজিক এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াসে এমপি মমতাজকে নিয়ে পোস্ট দেন। এসব পোস্টের কারণে সংসদ সদস্যসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের আপত্তিকর এবং অশ্রাব্য মন্তব্যের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলাটি করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি ফিরোজ আল মামুনকে গ্রেফতার করা হয়। পরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম