টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম এ তথ্য জানান।
নিহতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক (৭৫) ও কুষ্টিয়া জেলার দৈলতপুর উপজেলার আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।
এসআই সফিকুল ইসলাম জানান, রাজধানী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। বাসটি কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী পাথরভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত ৯ জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।
/আরএ /এএইচ/
/আপ: আরএ/








