রংপুরে করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন ২ চিকিৎসকসহ ৫ জন

রংপুর প্রতিনিধি
১২ মে ২০২০, ২২:৫৩আপডেট : ১২ মে ২০২০, ২৩:০৭

সুস্থ হয়ে ফেরা পাঁচ জনকে ফুল ও করোনামুক্ত হওয়ার চিঠি দিয়ে অভিনন্দন জানানো হয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন দুই চিকিৎসকসহ পাঁচ জন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরে গেলেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে সুস্থ পাঁচ জনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তাদের ফুল ও করোনামুক্ত হওয়ার চিঠি দিয়ে অভিনন্দন জানানো হয়। 
ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করেন ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরন্নবী।

সুস্থ হওয়া পাঁচ জন হলেন– রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আহাদ বকস ও রোকন উদ্দিন, নার্স তারজিনা, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালমান এবং গাইবান্ধা জেলার  গৃহিণী লাবণি বেগম।

ডা. এসএম নুরন্নবী জানান, আক্রান্ত রোগীরা করোনা থেকে সুস্থ হওয়ায় এবং তাদের পরপর দুটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হাওয়ায় মঙ্গলবার  ছাড়পত্র প্রদান করা হয়েছে। মোট ১৪ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম