আড়াইহাজারে পেটে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২০, ১৮:২৩আপডেট : ১৩ মে ২০২০, ১৮:২৯

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পেটে রড ঢুকে সাদেক আলী (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত সাদেক আলী ময়মনসিংহের গৌরিপুরের কাউরা এলাকার রাশেদ মিয়ার ছেলে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় উপজেলার গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সাদেক আলী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় একটি বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। বুধবার বেলা ১২টায় অসাবধানতাবশত মাঁচা থেকে তিনি ছিটকে নিচে ভবন নির্মাণের জন্য রাখা রডের স্তূপের ওপর পড়ে যান। স্তূপের একটি রডের মুখ খাড়া থাকায় সেটি তার পেটের ভেতরে ঢুকে যায়। বাকি শ্রমিকরা সাদেককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানা পরিদর্শক (তদন্ত) আমির হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ তালুকদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম