‘বাটাগুর বাস্কা’র ৩৪ বাচ্চা

আবুল হাসান, মোংলা
১৩ মে ২০২০, ১৯:০৬আপডেট : ১৩ মে ২০২০, ১৯:১০

‘বাটাগুর বাস্কা’র ৩৪ বাচ্চা

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এবার ‘বাটাগুর বাস্কা’র ডিম থেকে ৩৪টি বাচ্চা ফুটেছে। বুধবার (১৩ মে) সকালে বনের করমজলের কচ্ছপ প্রজনন কেন্দ্রে ডিম থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে। এসময় একে একে ফুটে বের হয় ৩৪টি বাচ্চা। নষ্ট হয়েছে একটি ডিম।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আজাদ কবির জানান, গত ১০ মার্চ প্রজনন কেন্দ্রের একটি কচ্ছপ ৩৫টি ডিম দেয়। এরপর ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় কেন্দ্রের বালুর তৈরি ইনকিউভিশনে। সেখানে ৬৫ দিন থাকার পর বুধবার সকালে ওই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এবছর প্রথম দফায় ৩৫টি ডিমের মধ্য থেকে ৩৪টি হতে বাচ্চা ফুটেছে। এছাড়া এ বছরেরই গত ২৭ মার্চ অপর আরেকটি কচ্ছপ ২১টি ডিম দিয়েছে, সেগুলো থেকে আগামী ২৭-২৮মে বাচ্চা ফুটে বের হওয়ার কথা রয়েছে।

‘বাটাগুর বাস্কা’র ৩৪ বাচ্চা

তিনি আরও জানান, এর আগে ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২টি ডিম থেকে বাচ্চা হয় ৩২টি। ২০১৮ সালে দুইটি কচ্ছপ যথাক্রমে ২৬টি ও ২০টি ডিম দেয়, তা থেকে যথাক্রমে ৫টি ও ১৬টি বাচ্চা পাওয়া যায়। ২০১৭ সালে দুইটি কচ্ছপ যথাক্রমে ৩১ ও ৩২টি ডিম দেয়, তা থেকে যথাক্রমে ২৮টি ও ২৯টি বাচ্চা হয়।

বর্তমানে কচ্ছপ প্রজনন প্রকল্পে ছোট বড় মিলিয়ে ২৫২টি কচ্ছপ রয়েছে। ২০১৪ সালে চারটি প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী কচ্ছপ দিয়ে এই প্রকল্পের প্রজনন কার্যক্রম চালু হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রথম এই ‘বাটাগুর বাস্কা’র প্রকল্প চালু করা হয়। মূলত বিলুপ্ত প্রায় এই প্রজাতির কচ্ছপের প্রজনন বৃদ্ধিসহ প্রাণীটির বিচরণক্ষেত্র, খাদ্যাভাস ও বেশ কয়েকটি বিষয়ে গবেষণার জন্যই বনবিভাগ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, টার্টেল সার্ভাইবাল এ্যালাইন্স ও ভিয়েনা জু এই প্রকল্প চালু করে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম