পুলিশ-শিক্ষক-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি
১৩ মে ২০২০, ১৯:১৬আপডেট : ১৩ মে ২০২০, ১৯:১৮

চাঁদপুর

চাঁদপুরে আরও ১২ জনের করোনা আক্রান্ত হয়েছে। বুধবার (১৩ মে) ১০১ জনের নমুনা থেকে ১২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ১১ জনই চাঁদপুর পৌর এলাকার এবং একজন মতলব উত্তর উপজেলার।

চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ এই তথ্য জানিয়েছেন।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৬০ জন। এর মধ্যে মারা গেছেন চার জন এবং সুস্থ ১৪ জন। বাকি ৪২ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান- আক্রান্তদের মধ্যে পুলিশের একজন সদস্য, একজন কলেজ শিক্ষক এবং তার স্কুল পড়ুয়া শিশু সন্তান, একজন ল্যাব টেকনিশিয়ান, একজন আল্ট্রাসনোগ্রাম অ্যাসিসট্যান্ট। এছাড়াও আগে যারা করোনা পজেটিভ ছিলেন তাদের পরিবারের সদস্য আছেন তিন জন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম