ভিড় সামলাতে না পেরে মার্কেট বন্ধ রাজবাড়ীতে

রাজবাড়ী প্রতিনিধি
১৩ মে ২০২০, ১৯:৩৩আপডেট : ১৩ মে ২০২০, ১৯:৩৩

রাজবাড়ীতে মার্কেট বন্ধ ঘোষণা করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দূরত্ব মেনে না চলায় রাজবাড়ী সদরের সব মার্কেট বুধবার (১৩ মে) বিকাল ৪টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই ঘোষণা দেয়।

এর আগে গত ১০ মে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্বসহ বেশ কয়েকটি নির্দেশনা মেনে চলার শর্ত নিয়ে দোকান পাঠ খোলা রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু দোকানপাঠ খোলার সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটা করার জন্য হুমড়ি খেয়ে পড়ে মানুষ। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনও প্রকার সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব না হওয়ায় বুধবার দুপুরে জরুরি সভা করে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাজার ব্যাবসায়ী সমিতি।

রাজবাড়ীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, ‘রাজবাড়ীর বাজারে কোনোভাবেই মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাই আমরা দোকান পাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শুধু ওষুধ ও জরুরি পণ্যের দোকান খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ ও স্বাস্থ্যবিধি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম