স্বাস্থ্যবিধি না মানায় বগুড়া নিউমার্কেট বন্ধ ঘোষণা

বগুড়া প্রতিনিধি
১৩ মে ২০২০, ২০:৫১আপডেট : ১৩ মে ২০২০, ২০:৫১

বগুড়া নিউমার্কেট বন্ধ ঘোষণা করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে না চলায় বগুড়া নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বুধবার (১৩ মে) বেলা ১২টায় এ নির্দেশ দেন। সরকারি সিদ্ধান্তে গত ১০ মে বেলা ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর জনগণ ঈদের কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েন। কেউ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলেননি। যদিও প্রশাসনকে ফাঁকি বা সমঝোতা করে মার্কেটের অনেক ব্যবসায়ী ভোর থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করে আসছিলেন।

জানা গেছে, গত প্রায় দেড় মাস মার্কেট ও শপিংমল বন্ধ ছিল। ব্যবসায়ী সমিতির আবেদনের প্রেক্ষিতে সরকার গত ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে বেলা ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেয়। কিন্তু সরকারি এ সিদ্ধান্ত অগ্রাহ্য করে মার্কেটগুলোতে হুমকি খেয়ে পড়ে মানুষ। ব্যবসায়ী ও ক্রেতা কেউই নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলেননি। গত মঙ্গলবার শহরের অভিজাত জলেশ্বরীতলায় এক পরিবারের সাত সদস্য ও পুলিশ লাইন্সের চার পুলিশ আক্রান্ত হন। এ নিয়ে সচেতন জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বগুড়া নিউমার্কেট বন্ধ ঘোষণা

এদিকে বুধবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বগুড়ার বৃহত্তর নিউমার্কেট পরিদর্শন করেন। তিনি ক্রেতা ও বিক্রেতাকে স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করতে দেখেন। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে তিনি বেলা ১২টার দিকে অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা করেন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, অন্যান্য মার্কেট ও শপিংমলের দিকে নজরদারি করা হচ্ছে। সেখানে স্বাস্থ্যবিধি অমান্য করা হলে বন্ধ করে দেওয়া হবে।

খোঁজ নিয়ে দেখা গেছে, জেলা প্রশাসন এক উপজেলা থেকে অন্য উপজেলা ও এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত নিষেধ করলেও তা কেউ মানছেন না। শহরে মার্কেটে আসা জনগণের অধিকাংশই বিভিন্ন উপজেলার। জেলা প্রশাসন বুধবার দুপুর থেকে বগুড়া নিউমার্কেট বন্ধ ঘোষণা করলেও এর চাপ শপিংমল ও অন্যান্য মার্কেটে পড়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম