মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জাকারিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের জিয়ারুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শিশু জাকারিয়া রাস্তা পার হচ্ছিল। মেহেরপুর থেকে উজলপুরগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








