ঝিনাইদহে চিকিৎসকসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ মে ২০২০, ২১:৫১আপডেট : ১৩ মে ২০২০, ২১:৫৫

করোনা ভাইরাস ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে পাঠানো ১০টি নমুনার ফলাফলে ৩টি পজিটিভ পাওয়া যায়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, সদর উপজেলায় একজন এবং মহেশপুর উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এ পর্যন্ত মোট ৪৩৩টি নমুনা রিপোর্টের ফলাফল এসেছে। এর মধ্যে নেগেটিভ ৩৯০টি ও পজিটিভ ৪৩টি।

ঝিনাইদহের ছয়টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এই উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ১০, হরিনাকুণ্ডুতে ১, কালীগঞ্জে ৯, কোটচাঁদপুর ৯ ও মহেশপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম