ময়মনসিংহ বিভাগে আরও ২ চিকিৎসকসহ ১৮ জনের করোনা পজিটিভ

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ মে ২০২০, ২৩:৪৮আপডেট : ১৩ মে ২০২০, ২৩:৫২

পিসিআর ল্যাব ময়মনসিংহ বিভাগে আরও দুই জন চিকিৎসকসহ তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) জানানো হয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে বিভাগের ১৮ জনের করোনা শনাক্ত হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার তিন শিফটে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা ২৮২ জনের পরীক্ষা শেষে ফলাফলে ১৮ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।

এরমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মী, ঈশ্বরগঞ্জের একজন, ফুলবাড়িয়ার দুই জন, ভালুকার তিন জন, ধোবাউড়া উপজেলার একজন চিকিৎসকসহ পাঁচ জন, মুক্তাগাছায় দুই জনের করোনা শনাক্ত হয়। এছাড়া জামালপুরে দুই জন এবং নেত্রকোনায় একজনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

এ নিয়ে ময়মনসিংহ জেলায় ২৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম