যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে খাঁচাবন্দি অবস্তায় দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী।
বুধবার (১৩ ই মে) বিকালে সাদিপুর গ্রামের একটি মাঠে ৮/৯ জন লোক দলবদ্ধ হয়ে ধান কাটছিলেন। এ সময় ধানক্ষেতে একটি গর্তে মেছো বাঘ দুটিকে দেখতে পেয়ে তারা ধরে ফেলে।
স্থানীয়রা জানায়, গ্রামবাসী মাঠে ধান কাটার সময় একটি গর্তের ভেতর বাচ্চা দুটিকে দেখতে পেয়ে ধরে ফেলে। তাদের ধারণা চোরাই পথে ভারতে পাচার করার জন্য মেছো বাঘের বাচ্চা দুটি এখানে আনা হয়েছিল। কিন্তু পাচার করার সুযোগ পায়নি দুর্বৃত্তরা।
বেনাপোলের সাদিপুর গ্রামের পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগে খবর দেওয়া হয়েছে। বাচ্চা দুটি বন বিভাগের কর্মকর্তাদের হেফাজতে দেওয়া হবে।








