স্বাস্থ্যবিধি না মানায় নারায়ণগঞ্জে দুটি মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২০, ০২:৪৮আপডেট : ১৪ মে ২০২০, ০২:৫৬

চাষাঢ়া সমবায় মার্কেট ( ফাইল ছবি, ইন্টারনেট থেকে)

স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা  না মানার কারণে নারায়ণগঞ্জের চাষাঢ়ার সমবায় মার্কেট ও বালুর মাঠ এলাকার প্যারাডাইজ ক্যাসেল মার্কেট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।   বুধবার (১৩ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আলী পুলিশের সহায়তায় মার্কেট দুটি বন্ধ করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আলী জানান, মার্কেট দুটিতে ভলান্টিয়ার রাখার কথা ছিল, কিন্তু মার্কেট কর্তৃপক্ষ তা করেনি। মার্কেটের ভেতরে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে থাকা ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী বিক্রয় করছিল বিক্রেতারা । মার্কেটের প্রতিটি দোকানে হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়ার ব্যবস্থাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা। সরকারের নির্দেশনায় বলা থাকলেও এ দুটি মার্কেটে তা মানা হচ্ছিল না। এ কারণে মার্কেট দুটি বন্ধ করে  দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি যারা মানতে পারবে না তাদের মার্কেট খোলার কোনও প্রয়োজন নেই। সরকারি নির্দেশনা মানতে না পারলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে। তারা যদি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মার্কেট চালাতে পারেন তাহলে আবার মার্কেট খোলার নির্দেশ দেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম