বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু, ছেলে আহত

দিনাজপুর প্রতিনিধি
১৪ মে ২০২০, ০৮:৩৮আপডেট : ১৪ মে ২০২০, ০৮:৩৮

দিনাজপুর দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মত্যু হয়েছে। এসময় তাদের রক্ষা করতে গিয়ে ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের পুনট্টি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার হর্ম চন্দ্র রায়ের স্ত্রী সাবিত্রী রানী (৫৫) ও মেয়ে শাপলা রানী (৩৫)। এসময় ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সারাদিন বাড়িতে ধান মাড়াই করার পর রাত ৯টার দিকে মা সাবিত্রী গোসল করে বাড়ির আঙিনায় থাকা বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে মেয়ে শাপলা রানী ও ছেলে ক্ষিতিশ এগিয়ে আসলে মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এসময় ছেলে ক্ষিতিশ গুরুতর আহত হন। তাকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়ির বিদ্যুৎ মিটারের তার ছিঁড়ে কাপড় শুকানোর জিআই তার বিদ্যুৎতায়িত হয়েছিল।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম