'দলীয় বিবেচনায় ত্রাণ ও রেশন কার্ড দিচ্ছে সরকার'

বরিশাল প্রতিনিধি
১৪ মে ২০২০, ২২:২৮আপডেট : ১৪ মে ২০২০, ২২:৫২

ত্রাণ বিতরণ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার

বরিশাল নগরীর ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের কর্মহীন প্রায় ছয় শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর চাঁদমারী এলাকায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধমে এসব বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় সরোয়ার বলেন, 'বিএনপি গনমানুষের জন্য রাজনীতি করে। তাই দেশের যে কোনও দুর্যোগে বিএনপি মানুষের পাশে থাকে। দেশের যে কোনও দুর্যোগ মোকাবিলার দায়িত্ব সরকারের। কিন্তু করোনার এই মহামারীরিতে দেশজুড়ে সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল, ডাল, তেল চুরিসহ অবৈধ মজুদ দুর্নীতিতে মেতে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকারি দলের লোকেরা দলীয় বিবেচনায় নিজেদের লোকদের ত্রাণ এবং রেশন কার্ড দিচ্ছে। বিএনপি ও তার মিত্র দলের নেতাকর্মী বা সমর্থকদের ত্রাণ বা রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।'

এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সহসভাপতি সৈয়দ আহসান কবির হাসান, যুগ্মসম্পাদক সৈয়দ আকবর হোসেন ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আফরোজা খানম নাসরিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক