বন্ধ মার্কেটে আগুন ছড়িয়ে ৩ কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২০, ০৯:৪৩আপডেট : ১৫ মে ২০২০, ০৯:৪৩

রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে আগুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের অন্যতম বৃহৎ বিপনীকেন্দ্র গাউছিয়া মার্কেটের টিন মার্কেটে আগুনে অর্ধশত দোকান পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ও ব্যবসায়ীরা দাবি করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুলতা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। মার্কেটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে গাউছিয়া মার্কেট বন্ধ রয়েছে। মার্কেটের একটি ওষুধের দোকানে থাকা ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে এমন ধারণা করছেন দোকানিরা। এ ঘটনায় গাউছিয়া মার্কেটকর্মী ও আনসাররা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া পাঁচ৫টার দিকে টিন মার্কেটে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটে টিনশেড ওষুধের দোকান, মুদি দোকান ও কাচাঁমালের দোকানসহ কমপক্ষে ৫০টি দোকান ও ভেতরের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাউছিয়া মার্কেটের ব্যবস্থাপক আব্দুল আউয়াল জানান, গাউছিয়া মার্কেটের মালিকানাধানীর তিন নম্বর ইউনিটটি কাঁচাবাজার। এই কাঁচাবাজারে বেশ কয়েকটি ওষুধের দোকান, মুদি মনোহরী দোকান, কাঁচামাল, সবজি, তেলের দোকান ও চালের আড়তসহ ১৫০টি দোকান রয়েছে। করোনা পরিস্থিতির কারণে দুপুর আড়াইটায় দোকানপাট বন্ধ করে গেট বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে তিন কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ও ব্যবসায়ীরা দাবি করেছেন। রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে আগুন

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ এম এ মান্নান বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তেলের দোকানে লেগে গেলে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। তবে প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম