শিমুলিয়া ঘাটে শত শত যান, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে উপচেপড়া ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২০, ১১:২০আপডেট : ১৫ মে ২০২০, ১১:২৫

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শিমুলিয়া ঘাটে মানুষের ভিড় মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য কমপক্ষে ৬০০ যান অপেক্ষায় আছে। শুক্রবার (১৫ মে) শিমুলিয়া ঘাটে এ দৃশ্য দেখা যায়। একইসঙ্গে নদী পার হওয়ার জন্য আসছে হাজারো মানুষ। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও লক্ষ্মণ দেখা যায়নি।

ঘাট সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনই এ ঘাটে ফেরি পারের জন্য যানবাহনের সংখ্যা বাড়ছে। বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩টি ফেরি চলছে। তবু যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। গত দুই সপ্তাহের মধ্যে আজই নদীর ওপারে যাওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে। শিমুলিয়া ঘাটে বাড়ছে যানবাহনের চাপ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, রাতে পণ্যবাহী যানের চাপ বাড়ে। সকালের দিকে ছোট গাড়ির চাপ থাকে। এখনও ঘাটে কমপক্ষে ছয় শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে, যার বেশিরভাগই ছোট গাড়ি। ঘাটের পার্কিং স্থানে জায়গা সংকুলান না হওয়ায় যানবাহন মহাসড়কে অপেক্ষা করছে। শিমুলিয়া ঘাটে বাড়ছে যানবাহনের চাপ

মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, ‘বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করে শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বাড়ে। ধারণা করছি, ঈদের ছুটি কাটাতে লোকজন ঢাকা ছাড়তে শুরু করেছে। কিন্তু যে সব গাড়ি ভাড়ায় যাত্রী নিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে, আমরা তাদের নিরুৎসাহিত করছি। অনেক ক্ষেত্রে তাদের ফেরত পাঠাচ্ছি। কিন্তু যারা নিজেদের গাড়িতে যাত্রা করছে তাদের ফেরি পার হতে দেওয়া হচ্ছে।’

সরকার করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের আদেশ দিয়েছে, এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নতুন কোনও নির্দেশনা পাইনি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম