ট্রাক ও মাইক্রোবাসে বহন করা হচ্ছিলো ৪৪ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ মে ২০২০, ২১:২৬আপডেট : ১৫ মে ২০২০, ২২:০৫

ট্রাক ও মাইক্রোবাসে বহন করা হচ্ছিলো ৪৪ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় গাঁজা বহনকারী একটি ট্রাক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এই ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে গাঁজাসহ তিন জনকে আটকসহ যানবাহন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাজীকান্দি গ্রামের মো. তালেব (৫৪), মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার ভুবনগড়া গ্রামের মো. নাসির (৪০) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ গ্রামের মো. শফিউল আলম (২২)।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে। পরে র‌্যাব সদস্যরা ট্রাকে তল্লাশি করে ৩৩ কেজি গাঁজাসহ মো. তালেব ও মো. নাসির এবং মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি গাঁজাসহ মো. শফিউল আলমকে আটক করে।

ট্রাক ও মাইক্রোবাসে বহন করা হচ্ছিলো ৪৪ কেজি গাঁজা

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম