মিয়ানমার থেকে আনা ৫ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩ জেলে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ মে ২০২০, ২১:৫৭আপডেট : ১৬ মে ২০২০, ২২:০৫

বঙ্গোপসাগরে অবৈধভাবে আনা ৫ লাখ মিটার কারেন্ট জালসহ আটক ১৩ জেলে।

বঙ্গোপসাগরে মিয়ানমারে তৈরি ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। শনিবার (১৬ মে) দুপুরে কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে নিষিদ্ধ কারেন্ট জালসহ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, মাজেদ হোসেন, মাঝি আবদুল মজিদ, আবদুল করিম, আবদুল মজিদ, আবদুর রশিদ, নাজির হোসেন, মো. নুর, জহির আলম, মো. হোসেন, মো. আলম, মো. ছলিম, মো. রাশেদ, আজিজুল হক।

তারা সবাই কক্সবাজারের মহেশখালীর বিভিন্ন গ্রামের বাসিন্দা।

শনিবার রাত ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম  জানান, শনিবার দুপুরে মাছ ধরার একটি ট্রলারে করে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আসছে এমন গোপন সংবাদে কোস্টগার্ড সেন্টমাটিন স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার শুভাশীষ দাসের নেতৃত্বে একটি দল সেন্টমার্টিনের ২০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে। এসময় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো মিয়ানমারে তৈরি ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ট্রলারটি জব্দ করে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক জেলেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম