করোনা উপসর্গ নিয়ে সড়কে প্রাণ গেলো পোশাক শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ মে ২০২০, ০৪:৪৬আপডেট : ১৭ মে ২০২০, ০৪:৪৯

চট্টগ্রাম হাসপাতালে এক রোগীর মৃত্যুতে ভয় পেয়ে পালিয়ে বাসায় যাওয়ার সময় সড়কে প্রাণ গেলো এক নারী পোশাক শ্রমিকের। শনিবার (১৬ মে) চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় ওই পোশাক শ্রমিকের (২১) মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওই পোশাক শ্রমিককে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এর আগে, করোনা উপসর্গ নিয়ে ওই পোশা শ্রমিক শনিবার (১৬ মে) সকালে চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ওই নারীর মা বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে হাসপাতালে ভর্তি করানোর পর আমরা যে ওয়ার্ডে ছিলাম, সেখানে একজন রোগীর মৃত্যু হয়। এতে আমার মেয়ে ভয় পেয়ে যায়। পরে আর সে হাসপাতালে থাকতে রাজি হয়নি। মাগরিবের পর তাকে রিকশায় করে বাসায় নেওয়ার সময় দেওয়ান হাট এলাকায় মাথা ঘুরে রিকশা থেকে পড়ে যায়। এরপর তাকে পিকআপে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেওয়ানহাট মোড়ে একজন নারী পড়ে থাকার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরিবারের লোকজন জানিয়েছে ওই নারী তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ওই নারীর স্বামী জানান, তাদের বাড়ি ময়মনসিংহে। ডবলমুরিং থানার পান্নাপাড়া ছোট মসজিদ এলাকায় তারা থাকতেন। কিছু সমস্যা ও ঝগড়ার কারণে সম্প্রতি তার স্ত্রী মা ও আড়াই বছর বয়সী ছেলেকে নিয়ে ফ্রিপোর্ট এলাকায় বসবাস শুরু করেন। তিন দিন আগে গার্মেন্টস থেকে ফিরে তার স্ত্রী জ্বরে পড়ে। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে শনিবার (১৬ মে) সকালে চমেক হাসপাতালে ভর্তি হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি