ফেনীতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ ২১ জনের করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি
১৭ মে ২০২০, ০২:৩৮আপডেট : ১৭ মে ২০২০, ০৭:৪০

ফেনী ফেনীতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, পরশুরামে চার জন, ছাগলনাইয়ায় তিন জন ও দাগনভূঞায় তিন জন রয়েছেন। শনিবার (১৬ মে) রাতে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সদর উপজেলার ১১ জনের ছয় জনই স্বাস্থ্য বিভাগে কর্মরত। পরশুরাম উপজেলায় শনাক্ত চার জনই স্বাস্থ্যকর্মী। দাগনভূঞা উপজেলায় তিন জনের দুই জন পুলিশ সদস্য ও একজন ইয়াকুবপুর ইউনিয়নের বাসিন্দা। ছাগলনাইয়া উপজেলার তিন জনের একজন পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

ফেনী স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেলায় শুক্রবার (১৫ মে) পর্যন্ত ৯৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৬৭৮ জনের ফলাফল আসে।

এখন পর্যন্ত জেলায় ৫১ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম