মুন্সীগঞ্জের ডিসি করোনা আক্রান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২০, ১৮:০৩আপডেট : ১৭ মে ২০২০, ১৮:০৮

মো. মনিরুজ্জামান তালুকদার মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার (৪৫) করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া, জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএম শফিকেরও (৪২) করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১৭ মে) সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, বিকালে পাওয়া রিপোর্টে জেলা প্রশাসকের করোনা পজিটিভ আসে। গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) এ পাঠানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল মাসুদ জানান, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুইজনেরই তেমন কোনও উপসর্গ নেই। করোনা শনাক্ত হলেও তারা শারীরিকভাবে এখন সুস্থ আছেন। উভয়ে নিজ নিজ বাসায় আইসোলেসনে আছেন। এর আগে অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনিও সুস্থ আছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি