৬০ কোটি টাকার কষ্টিপাথরসহ ২ পাচারকারী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৮ মে ২০২০, ১৭:৩০আপডেট : ১৮ মে ২০২০, ১৭:৩০

উদ্ধার করা কষ্টিপাথর খুলনার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকা থেকে আনুমানিক ষাট কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১৭ মে) রাত ৯টার দিকে র‌্যাব-৬-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৬-এর মিডিয়া সমন্বয়কারী মো. মাহবুব-উল-আলম সোমবার বিকালে প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই ব্যক্তি হলো- বটিয়াঘাটার হাটবাটি গ্রামের আব্দুল খালেক ফকিরের ছেলে মো. আব্দুর রহমান (৩০) এবং কালাচাঁদ বাচারের ছেলে ওমালিন্দ বাচার (৩৫)।
গ্রেফতার দুই ব্যক্তি মো. মাহবুব-উল-আলম জানান, র‌্যাব রবিবার রাত সাড়ে ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের সৈয়দ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে কয়েকজন লোক কষ্টিপাথর কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। অভিযান পরিচালনা করে সেখান থেকে ওই দুজনকে আটক করে র‌্যাব। তাদের হেফাজত থেকে একটি কথিত কষ্টিপাথর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ষাট কোটি টাকা। ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত কষ্টিপাথর নিজ হেফাজতে রাখে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম