তবু পদ্মা পার হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২০, ১২:২৫আপডেট : ১৯ মে ২০২০, ১৮:৩৮






শিমুলিয়া ঘাটে হাজার হাজার মানুষের অপেক্ষা দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সোমবার বিকাল ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। কিন্তু এরপরও নদী পার হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ। পরিবার-পরিজন নিয়ে নদীর ঘাটে অবস্থান করছেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় আসা ঘরমুখো এসব মানুষ। শারীরিক দূরত্ব না মেনেই ঘাটের পাশে ভিড় করে বসে আছেন তারা।

শিমুলিয়া ঘাটের আশপাশে অসংখ্য যানবাহনও নদী পার হওয়ার অপেক্ষায় আছে। সোমবার সকাল থেকে ঘাট এলাকায় আছে শুধু দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এছাড়া ঘাটের আশপাশে এক্সপ্রেসওয়েতে আছে অসংখ্য গাড়ি।
ফেরিতে পারের অপেক্ষমাণ যাত্রীরা তাদের দুর্ভোগের কথা বলেন। তারা জানান, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তারা খুব কষ্ট করে শিমুলিয়া ঘাটে এসেছেন। তারা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে এখানে অবস্থান করছেন। পদ্মা পার হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বিভিন্ন এলাকা থেকে ঘাটের দিকে মানুষজন আসছেন। কিন্তু ফেরি চলাচল বন্ধ আছে। জরুরি পরিষেবার একটি ফেরি কুমিল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ঘাট ছেড়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চালু করার এখনও কোনও নির্দেশনা দেয়নি।

সরকারি নির্দেশনা উপেক্ষা করে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। এজন্য পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে মানুষ ও গাড়ির ভিড় দেখা যাচ্ছে গত কয়েকদিন। তাই ঝুঁকি কমাতে সোমবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের অনুরোধে সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিয়ে এগুলোকে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম