টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১১

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ মে ২০২০, ১৭:০৫আপডেট : ১৯ মে ২০২০, ১৭:০৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ টাঙ্গাইলে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১জন। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দরুনসাইট্রা এলাকা ও সকালে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকি এলাকায় এ ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী বলেন, ‘ঢাকাগামী একটি পিকআপভ্যান মহাসড়কের সদর উপজেলার দরুনসাইট্রা এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছে ছয় জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা শ্রমিক বলে জানা গেছে।’

এদিকে মির্জাপুরে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটো খাদে পড়ে আবুল হোসেন (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। নিহত আবুল হোসেন ওই ইউনিয়নের গোড়াকি উত্তরপাড়া গ্রামের মীর আলীর ছেলে।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘সকালে একটি অটো যাত্রী নিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিলো। অটোটি গোড়াকি ভোটঘর এলাকার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়। আহত হয় আরও পাঁচ জন ।’  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম