‘আম্পান’ মোকাবিলায় ঝালকাঠিতে ২৭৪ সাইক্লোন শেল্টার প্রস্তুত

ঝালকাঠি প্রতিনিধি
১৯ মে ২০২০, ১৯:৪৩আপডেট : ১৯ মে ২০২০, ১৯:৫১

‘আম্পান’ মোকাবিলায় ঝালকাঠিতে ২৭৪ সাইক্লোন শেল্টার প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে ঝালকাঠিতে। জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জানানো হয়, ইতোমধ্যে জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

জানা যায়, সুগন্ধা ও বিষখালী নদীর তীরের মানুষকে আবহাওয়ার সংকেত অনুযায়ী নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রাখা হয়েছে।

এদিকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বেড়িবাঁধটি হুমকির মুখে রয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে, ফলে ঘূর্ণিঝড়ে শহরে পানি ঢোকার সম্ভবনা রয়েছে।

আরও জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এখন পর্যন্ত সাইক্লোন শেল্টরে যাওয়া শুরু করেনি। তবে ঝালকাঠির আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, 'ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম