ঢাকা থেকে ফেরার দুই দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১৯ মে ২০২০, ১৯:৫৮আপডেট : ১৯ মে ২০২০, ২০:০০

ঢাকা থেকে ফেরার দুই দিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাদাত হোসেন মানিক সরকার (৫২) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে গোহট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর পর তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

তিনি স্থানীয় পালগিরী ৮৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। চাকরি করতেন ঢাকার একটি গার্মেন্টসে। অসুস্থ হয়ে পড়লে শনিবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।

স্থনীয়রা জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকার লোকজন দাফন ও কবরের সময় কেউ আসেনি। পরে স্থানীয় চেয়ারম্যান, পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মোতাবেক জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, 'মৃত মানিক সরকার ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। গজ্বর, শর্দি, কাশি সব লক্ষণই তার ছিল। গতকাল একজন ডাক্তারের কাছে গেলে তিনি তাকে দ্রুত ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে বাড়িতেই থাকেন। এরপর ভোর ৫টার দিকে তিনি মারা যান। আমরা খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করেছি। করোনা রোগী যেভাবে দাফন করার নিয়ম আছে, সেভাবেই আমরা তাকে দাফন করেছি।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম