জামালপুরের মাদারগঞ্জে ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি
২১ মে ২০২০, ০৪:৪১ আপডেট : ২১ মে ২০২০, ০৪:৫২

জামালপুরে ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার



জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রাম থেকে বুধবার (২০ মে ) সন্ধ্যার দিকে পরিত্যক্ত অবস্থায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।


মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলেমাবাদ নলে পাড়ার অভিযান চালিয়ে আছাদুজ্জামান ভুট্টো নামের (বাঁশের কারিগর) এর বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ৪৭ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, বস্তাগুলোর গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি লেখা রয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, চালগুলো যার বাড়ি হতে জব্দ করা হয়েছে তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারীদের নাকি সন্দেহভাজনদের?
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারীদের নাকি সন্দেহভাজনদের?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’