আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান হারালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ১৭:৪৮আপডেট : ১৬ মে ২০২৫, ১৭:৪৮

ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান শুক্রবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে বিমানে থাকা পাইলট নিরাপদে ইজেক্ট করে বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এ নিয়ে দুটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান হারালো কিয়েভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। পাইলট বসতি এলাকা থেকে বিমানটি দূরে সরিয়ে নিয়ে যান এবং সফলভাবে ইজেক্ট করেন।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাইলট সুস্থ রয়েছেন। এই দুর্ঘটনা শত্রুপক্ষের গোলার আঘাতে ঘটেছে—এমন কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো যে এফ-১৬ সরবরাহ করেছে। এর আগে ২০২৪ সালের আগস্টে আরেকটি এফ-১৬ ভেঙে পড়ে এবং পাইলট নিহত হন, তখনও রাশিয়ার একটি বড় আকাশ হামলা প্রতিহত করছিলেন তিনি।

কিয়েভের কাছে কতটি এফ-১৬ রয়েছে সেটির প্রকৃত সংখ্যা সম্পর্কে ইউক্রেন সরকার কোনও তথ্য প্রকাশ করেনি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম