রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৩

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০২০, ১৪:৪৫আপডেট : ২১ মে ২০২০, ২০:১৮

গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৩ গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাকটি রংপুরে আসছিল। ট্রাকের ওপর ২০ জনের বেশি মানুষ ছিল। দুপুরে পলাশবাড়ীর জুনদহ এলাকায় ট্রাকটি পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি উল্টো খাদে পড়ে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অন্তত পাঁচ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি। তবে হতাহতদের বাড়ি রংপুরসহ আশপাশের জেলায়। তারা সবাই শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়া ট্রাকটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম