রাজশাহীতে ১৫ শতাংশ আম ঝরে গেছে

রাজশাহী প্রতিনিধি
২২ মে ২০২০, ০৪:১৯আপডেট : ২২ মে ২০২০, ০৫:১৪

রাজশাহীতে ১৫ শতাংশ আম ঝরে গেছে

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার মধ্য রাত থেকে ভোর পর্যন্ত ঝড়ে রাজশাহীর অন্তত ১২ থেকে ১৫ শতাংশ আম গাছ থেকে ঝরে পড়েছে। বাজারে দাম তো এখনও ঠিক হয়নি, (১২ থেকে ৪০ টাকা কেজি দর হতে পারে) তাই গড় হিসাবে ৯৫ থেকে ১০০ কোটি টাকার ক্ষতি ধরা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক। তিনি জানান, এই ঝড়ে রাজশাহীতে আমের বেশি ক্ষতি হয়েছে। গাছ পড়েনি। লিচুও পড়েনি তেমন। তবে অনেক লিচু বাতাসের বাড়িতে ফেটে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক বলেন, 'এখন চাষিরা যদি আমের ভালো দাম না পান, তাহলে তারা ক্ষতির মুখে পড়বেন। তাই আমের যেন সঠিক মূল্য পাওয়া যায় তার জন্য যা যা করা দরকার করতে হবে।'

তিনি জানান, ঝড়ে রাজশাহীর অন্য কোনও ফসলের তেমন ক্ষতি হয়নি। মাঠে অর্ধেক পাকা ধান আছে। সেগুলো মাটিতে শুয়ে গেছে। তবে ধান পেকে যাওয়ায় চাষিরা তা এখন কেটে নেবেন। তাই ধানের ক্ষতি হবে না। তবে কিছু ধান ঝরে যেতে পারে। মাঠের সবজির কোনও ক্ষতি হবে না।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম