আচরণবিধি লঙ্ঘনের দায়ে আ. লীগ প্রার্থীর জরিমানা

নাটোর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৫, ২২:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২২:২৪

পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত এক মেয়র প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনি এলাকায় নিয়মের অধিক অফিস স্থাপনের কারণে এই জরিমানা করা হয়েছ।

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারেক সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন বড়াইগ্রাম পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন জানান, নির্বাচন আচরণবিধি অনুযায়ী কোনও প্রার্থী তার নির্বাচনি এলাকায় মাত্র একটি বেশি প্রচারণার অফিস স্থাপন করতে পারবে না। সেখানে আব্দুল বারেক মোট ১৪টি অফিস স্থাপন করেছেন।

তিনি আরও জানান, ওই প্রার্থীকে জরিমানা করাসহ ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত অফিস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাকে আবারো শাস্তির সম্মুখীন হতে হবে।

/আরএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম