সিলেটে মোটর শ্রমিকদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট প্রতিনিধি
২৩ মে ২০২০, ২০:৪১আপডেট : ২৩ মে ২০২০, ২০:৪৫

সিলেটে মোটর শ্রমিকদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে মোটর শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সিলেট-ঢাকা মিতালী বাস সার্ভিসের সঙ্গে আন্তঃজেলা বাস শ্রমিকদের মধ্যে এ বিরোধ দেখা দেয়। এ সময় উভয় পক্ষের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা অভিযোগ করেছেন, ইউনিয়নের তহবিলে বিপুল পরিমাণ টাকা থাকার পরেও এই সংকটময় সময়ে তারা টাকা পাচ্ছেন না। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কোনও সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেনি। ’

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘শ্রমিকরা যেসব অভিযোগ করেছেন, তা সত্য নয়। সংগঠন থেকে তাদের যে টাকা দেওয়ার কথা তা মাস শেষে হিসাব করেই দেওয়া হয়।  আমাদের যেসব শ্রমিক মারা গেছেন তাদের পরিবারকে ইতোমধ্যে প্রায় ৩৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আর অবশিষ্ট টাকা আমাদের সংগঠনের তহবিলে রয়েছে। শ্রমিকরা সেই টাকা নেওয়ার দাবি করেন। আমরা তা দিতে না চাইলে তারা বিক্ষোভ করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ের বিজয় জনগণের, কোনও ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির
জুলাইয়ের বিজয় জনগণের, কোনও ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা