কিশোরগঞ্জ শত্রুমুক্ত বিজয় দিবসের পরদিন

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ০৭:০৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ০৭:১০

অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর সারাদেশ বিজয়ের আনন্দে মুখরিত হলেও কিশোরগঞ্জ শত্রুমুক্ত হয় এর একদিন পর অর্থাৎ ১৭ ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে পাক হানাদাররা ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ ছেড়ে চলে গেলেও তাদের দোসর রাজাকার-আলবদররা কিশোরগঞ্জে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি পতাকা আঁকড়ে থাকে। ১৭ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে কিশোরগঞ্জকে ঘেরাও করে রাজাকার-আলবদরদেরকে আত্মসমর্পণে বাধ্য করে।

মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ ছিল রাজাকার-আলবদরদের শক্ত ঘাটি। নেজামী ইসলামি পার্টির নেতা মাওলানা আতহার আলী, পিডিবি নেতা মাওলানা মুসলেহউদ্দিন প্রমুখ পাকিস্তানপন্থী নেতাদের ছত্রছায়ায় তারা সংঘটিত ছিল। তাদের সহায়তায় পাকিস্তানি সেনারা কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহীদ স্মৃতিস্তম্ভগুলো।

রাজাকাররা কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা, ইসলামিয়া ছাত্রাবাসে এবং পাক সেনারা কিশোরগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ডাক বাংলোয় অবস্থান করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনকে ধরে নিয়ে নির্যাতন করতো। মুক্তিযোদ্ধাদের অতর্কিত ও সাঁড়াশি আক্রমণে পাকিস্তানি বাহিনী ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ ছেড়ে চলে গেলেও তাদের দোসর রাজাকাররা ১৬ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জকে অবরুদ্ধ করে রাখে। অবশেষে ১৭ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে কিশোরগঞ্জকে ঘিরে আক্রমণ শুরু করে।

রক্তপাত এড়াতে মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর আক্রমণ না করে রাজাকারদেরকে আত্মসমর্পণের সুযোগ করে দেন। ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত করার দিন অনেক রাজাকার-আলবদর অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

মুক্তিযুদ্ধের সময় যারা ব্যাপক গণহত্যা সংঘটিত করেছিল, তাদের বিচার হয়নি আজও। তাদের অনেকেই এখনও জীবিত।

জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো. আসাদুল্লাহ বলেন, যুদ্ধাপরাধী এসব রাজাকার-আলবদরদের বিচার দেখে যেতে চান মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের স্বজনরা। বর্তমান সরকার দ্রুত সকল বিচার কার্যকর করবে, আর যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে জাতি কলংকমুক্ত হবে-এমনটাই তাদের আকাঙ্ক্ষা।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক